বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা

পেলোসির ওপর নিষেধাজ্ঞা চীনের

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৫৭৮ বার পড়া হয়েছে /

চীনের সরকার যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সিজিটিএনের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

 

কয়েকবার না করার পরও বিরোধপূর্ণ তাইওয়ান দ্বীপে সফর করায় ন্যান্সি পেলোসি ও তার কাছের আত্মীয়দের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানিয়েছে চীন।

 

তবে তার ওপর ঠিক কি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটি পরিস্কার করে জানায়নি দেশটি।

 

নিষেধাজ্ঞার ব্যাপারে চীনের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, চীনের কঠোর বাধা ও আপত্তি সত্ত্বেও তাইওয়ানে যাওয়ায়, চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায়, এক-চীন নীতিকে পদদলিত করায় এবং তাইওয়ান প্রণালীর শান্তি এবং স্থিতিশীলতাকে হুমকিতে ফেলায়- ন্যান্সি পেলোসির উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য, চীনের আইন অনুযায়ী পেলোসি ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে চীন।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

 

 

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD