মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

ওয়ানডে সিরিজও জিতে নিল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৫৪০ বার পড়া হয়েছে /

নয় বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল জিম্বাবুয়ে। রোববার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে বাংলাদেশকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল স্বাগতিক দল। বাংলাদেশর দেওয়া বড় টার্গেট তাড়ায় শুরুতে বিপর্যয়ে পড়লেও সিকান্দার রাজা আর রেজিস চাকাভার দারুণ জুটিতে জিম্বাবুয়ে পৌঁছে যায় জয়ের বন্দরে।

রান তাড়ায় নেমে ইনিংসের তৃতীয় বলেই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। এক বছর পর দলে ফেরা পেসার হাসান মাহমুদের বলে মুশফিকের তালুবন্দি হন তাকুদজোয়ানাশে কাইতানো (০)। ফিরতি ওভারে হাসান মাহমুদ তুলে নেন প্রথম ম্যাচের অন্যতম নায়ক সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়াকে (৭)। স্বাগতিকদের তৃতীয় উইকেটের পতন ঘটান মেহেদি মিরাজ। তার বলে ওয়েসলি মাধভেরে (২) লেগ বিফোরের ফাঁদে পড়লে ২৭ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। উইকেটে আসেন সিকান্দার রাজা। ইনিংসের ১৫তম ওভারের বোলিংয়ে এসেই শিকার ধরেন তাইজুল। ফেরান ৪২ বলে ২৫ রান করা মারুমানিকে।

জিম্বাবুয়ের চতুর্থ উইকেটের পতন ঘটে ৪৯ রানে। এমতাবস্থায় অধিনায়ক রেজিস চাকাভাকে নিয়ে ঘুরে দাঁড়ান সিকান্দার রাজা। হাত খুলে মারতেও শুরু করেন। ২৪.৩ ওভারে একশ ছাড়ায় জিম্বাবুয়ের স্কোর। ব্যক্তিগত ৪৩ রানে মিরাজের ভুলে জীবন পাওয়া রাজা ৬৭ বলে ফিফটি পূরণ করেন। আর বিধ্বংসী মেজাজে চাকাভা ফিফটি পূরণ করেন ৩৬ বলে। ম্যাচের এমন অবস্থায় বাংলাদেশ ব্যাকফুটে চলে যায়। তাসকিনের করা ৩০তম ওভারে চার বাউন্ডারিতে ১৮ রান নেন চাকাভা। ৩৮তম ওভারে দুইশ ছাড়ায় জিম্বাবুয়ের স্কোর।

১১৫ বলে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন সিকান্দার রাজা। এর পরপরই হাসান মাহমুদকে ছক্কা মেরে ৭৩ বলে সেঞ্চুরি তুলে নেন চাকাভা। ১৬৮ বলে ২০১ রানের এই জুটির অবসান হয় ৭৫ বলে ১০ চার ২ ছক্কায় ১০২ রান করা চাকাভার বিদায়ে। জিম্বাবুয়ে তখন জয় থেকে ৪১ রান দূরে। বাকি কাজটা করে দেন রাজা এবং অভিষিক্ত টনি মুনিয়ঙ্গা।

এর আগে হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আজ রবিবার অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৯০ রান তোলে বাংলদেশ। তামিম ইকবাল আর এনামুল হক বিজয় গড়েন ৭১ রানের ওপেনিং জুটি। ৪৫ বলে ১০ চার ১ ছক্কায় ৫০ করে তামিম আউট হলে জুটি ভাঙে। স্কোরবোর্ডে ৬ রান যোগ হতেই রান-আউট হয়ে যান ২৫ বলে ২০ রান করা বিজয়। এরপর নাজমুল হোসেন শান্ত (৩৮) আর মুশফিকুর রহিম (২৫) গড়েন ৫০ রানের জুটি। দুজনেই শিকার হন ওয়েসলি মাধভেরের।

১৪৮ রানে চার টপ অর্ডারকে হারানোর পর অভিজ্ঞ মাহমুদউল্লাহর সঙ্গে যোগ দেন তরুণ আফিফ হোসেন। দ্রুতই জমে ওঠে তাদের জুটি। ধীরগতির মাহমুদউল্লাহর বিপরীতে আগ্রাসী ব্যাটিং করছিলেন আফিফ। ৮১ রানের পঞ্চম উইকেট জুটি ভাঙে সিকান্দার রাজার বলে ৪১ বলে ৪১ করা আফিফের বিদায়ে। এরপরেই ৬৯ বলে তিন চারে ক্যারিয়ারের ২৬তম ফিফটি তুলে নেন মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত তিনি ৮৪ বলে ৩ চার ৩ ছক্কায় ৮০* রানে অপরাজিত থাকেন। ৫৬ রানে ৩ উইকেট নেন সিকান্দার রাজা। ওয়েসলি মাধভেরে নিয়েছেন ২টি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD