বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

কমেছে ডিমের দাম, হালি ৪০ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৩৮৪ বার পড়া হয়েছে /

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে ডিমের দাম কমেছে হালিতে ৬ টাকা। ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার মনিটরিংয়ের ভয়ে দাম কমে যাচ্ছে বলে জানিয়েছেন ডিম ব্যবসায়ীরা।

৪৬ টাকার ডিম বিক্রি করছেহ তারা ৪০ টাকা হালি। এদিকে দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরছে সাধারণ ক্রেতাদের মাঝে।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে হিলির ডিমের বাজার ঘুরে দেখা যায়, গত বুধবার ডিমের হালি বিক্রি হয়েছিলো ৪৬ টাকা। এখন কমে তা বিক্রি হচ্ছে ৪০ টাকা হালিতে।

হিলি বাজারে ডিম কিনতে আসা আব্দুল আলিম, ডিম একটি পুষ্টিকর খাদ্য, তাই বাড়িতে সবসময় ডিম রাখা হয়। কিন্তু হঠাৎ ডিমের দাম বেড়ে যাওয়ায় কিছুদিন থেকে কম করে নিয়েছি। তবে আজ দাম অনেকটা কম ৪০ টাকা হালি নিলাম। এর আগে ৫০ টাকা হালি পর্যন্ত কিনতে হয়েছিলো।

দিনমজুর লিয়াকত হোসেন বলেন, আমরা গরীব মানুষ। মাছ-মাংস কম কিনতে পারি। যে দাম মাংসের, ১১০ টাকার ব্রয়লার মুরগির কেজি ১৮০ টাকা। গরুর মাংস সাড়ে ৬০০ টাকা। আজ ৪০ টাকা হালি কিনলাম।

হিলি বাজারের পাইকারি ডিম ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক বলেন, খামারিরা আগে ১৫০০ থেকে ১৬০০ টাকায় খাদ্যের বস্তা কিনেছেন। বর্তমান সেই বস্তা ২৮০০ টাকা দরে কিনতে হচ্ছে। যে কারণে ডিমের দাম বেড়েছিল। গত বুধবার ৪৬ টাকা হালি পাইকারি বিক্রি করেছি। বিভিন্ন স্থানে প্রশাসন অভিযান চালাচ্ছে। যেজন্য খামারিসহ ব্যবসায়ীরা ডিমের দাম কমিয়ে দিচ্ছেন। আজ আমরা ৪০ টাকা হালি ডিম পাইকারি বিক্রি করছি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD