মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে তিন জেলের মৃত্যু, উদ্ধার ১২

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৩৫১ বার পড়া হয়েছে /

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বঙ্গোপসাগরে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে তিন জেলের মৃত্যু হয়েছে। এছাড়া ঘটনার পরপরই ১২ জেলেকে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করা হয়।

ট্রলারটিতে থাকা এক জেলের এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে নিঝুমদ্বীপ ইউনিয়নের ১০ কিলোমিটার দক্ষিণের দমারচর এলাকায় এ ঘটনা ঘটে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নেছার মাঝির ফিশিং বোট ১৬ জন মাঝিমাল্লা নিয়ে মাছ ধরতে নিঝুম দ্বীপ ইউনিয়নের ১০ কিলোমিটার দক্ষিণের দমারচর এলাকায় যায়। এসময় বৈরি আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়। পরে পাশ্ববর্তী ট্রলার, নৌ পুলিশ ও কোস্টগার্ড অভিযান পরিচালনা করে ট্রলারে থাকা ১২ জেলেকে জীবিত এবং তিন জনের লাশ উদ্ধার করে। তবে এখনো এক জেলে নিখোঁজ রয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD