বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

জ্বালানি খরচ তুলতে ভারতে এসি বাসে নেওয়া হচ্ছে অতিরিক্ত যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩২৭ বার পড়া হয়েছে /

ডিজেলের দাম বাড়ায় ভারতে সরকারি এসি বাসে নেওয়া হচ্ছে অতিরিক্ত যাত্রী। এজন্য দেশটির বিভিন্ন ডিপোর পক্ষ থেকে চালক এবং কন্ডাক্টরদের শর্ত বেঁধে দেওয়া হয়েছে। এর ফলে যাত্রীর জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এখন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে বাসগুলোকে।

সোমবার (২২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, বেসরকারি বাসের মতো এবার সরকারি এসি বাসও বেশি পরিমাণে যাত্রী তোলার ওপর জোর দিচ্ছে সরকার।বর্তমানে ডিজেলের মূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে সেভাবে বাস ভাড়া না বাড়ায় সেই খরচ তুলতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সরকারি পরিবহনকে। জানা গেছে, আগে রাজ্যে ৪০টি রুটে নিয়মিত এসি বাস চলত। বর্তমানে তা কমে ৩০ থেকে ৩১টি রুটে চলছে।

ভারতের পরিবহন দফতর সূত্র জানায়, ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে সরকারি এসি বাসের ভাড়া থেকে প্রায় ৬০ শতাংশ খরচ চলে আসতো।কিন্তু বর্তমানে ডিজেলের মূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে সেভাবে বাস ভাড়া না বাড়ায় সেই খরচ তুলতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সরকারি পরিবহনকে। এসি বাস চালাতে গিয়ে বিপুল খরচ বহন করতে হয়। ১ লিটার তেলে আড়াই কিলোমিটার চলা এসি বাসের একটি ট্রিপেই প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা খরচ হয়ে যায়। তাই সেই খরচ তুলতে এখন বেশি পরিমাণে যাত্রী তোলার দিকে জোর দিচ্ছে সরকারি এসি বাস।

হিন্দুস্তান টাইমস জানায়, তেলের খরচ যেহেতু বেড়েছে সেই কথা মাথায় রেখেই এখন যাত্রী তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। যদিও বেসরকারি বাসের মতো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় অনেকে যাত্রীই অসন্তুষ্ট। তবে এতে পেশাদারিত্বের লক্ষণ দেখছেন কর্মকর্তারা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD