বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

পদত্যাগ করিনি, তবে ফিরছি না: ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৪৩ বার পড়া হয়েছে /

শঙ্কা ছিল, কোচ রাসেল ডমিঙ্গো আবার ফিরবেন কি না? বিসিবি যে প্রক্রিয়ায় তাকে টি-টোয়েন্টি ক্রিকেটের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে তা মানতে পারবেন কি না? সব প্রশ্নের উত্তর মিললো, হাসিমুখে ছুটি নিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিলেও আর ফিরবেন না ডমিঙ্গো।

দক্ষিণ আফ্রিকা থেকে হোয়াটসঅ্যাপ বার্তায় বাংলাদেশের কোচ ডমিঙ্গো রাইজিংবিডিকে জানিয়েছেন, তিনি পদত্যাগ করেননি। তবে বাংলাদেশে ফেরা হচ্ছে না। কেন? সেই উত্তরটা বিসিবির কাছ থেকে নিতে বলেছেন ডমিঙ্গো।

বৃহস্পতিবার সকাল থেকে ছড়িয়ে পড়ে, রাসেল ডমিঙ্গো পদত্যাগ করেছেন। একাধিক গণমাধ্যমে এ খবর প্রকাশও হয়। কিন্তু পরবর্তীতে এ প্রতিবেদক ডমিঙ্গোকে বার্তা পাঠায়, ‘আপনি কি পদত্যাগ করেছেন?’ ডমিঙ্গো উত্তর দেয়, ‘এখনও না।’ বাংলাদেশে ফিরবেন কি না এমন প্রশ্নের জবাবে ডমিঙ্গো বলেছেন, ‘ফেরা হচ্ছে না।’ কেন সেই উত্তর জানতে চাইলে সোজাসাপ্টা বলেছেন, ‘বিসিবির কাছে জানতে চান।’

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কোচিং দর্শন মেলে না বলে ডোমিঙ্গোকে টি-টোয়েন্টি থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত তাকে টেস্ট ও ওয়ানডের দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়।

গণমাধ্যমের সামনে বিসিবির এই সিদ্ধান্ত মাথা পেতে নিলেও পরবর্তী এক সাক্ষাৎকারে বোর্ডের নানাবিধ কর্মকাণ্ড নিয়ে মুখ খোলেন ডমিঙ্গো। তাতে বোঝা যাচ্ছিল তার বাংলাদেশের অধ্যায় শেষ! সেই ধারণাই হলো সত্যি।

তবে তার পদত্যাগ ও বাংলাদেশে না আসা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। চুক্তির কারণে ডমিঙ্গো নিজ থেকে পদত্যাগ করলে কোনও ক্ষতিপূরণ পাবেন না। বিসিবি তাকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিলে চলতি বছরের নভেম্বর পর্যন্ত মাসিক ১৭০০০ ডলার করে বেতন পাবেন। সেই সুযোগটিই নিতে যাচ্ছেন এ প্রোটিয়া কোচ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD