মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

শেখ হাসিনার গাড়িবহরে হামলা, মামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৩৩৯ বার পড়া হয়েছে /

সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়ীবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি জাভিদ রায়হান লাকী (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২৭ আগস্ট) ভোর রাতে কারা হেফাজতে থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কলারোয়া পৌর যুবদলের সাবেক আহবায়ক ছিলেন তিনি।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, জাভিদ রায়হান লাকী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ীবহরে হামলার মামলায় ৪ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে ছিলেন। দীর্ঘদিন যাবত তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত বছরের ২৪ অক্টোবর সামেক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এর আগে তাকে দু’দফায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল তাকে।

সামেক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আল আহমেদ আল মাসুদ সাংবাদিকদের জানান, জাভিদ রায়হান লাকী ডায়াবেটিস, ফুসফুসের ইনফেকশানসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

শনিবার ভোর রাতে কারা হেফাজতে থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD