বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

মালয়েশিয়ায় ‘দিন: দ্য ডে’র রেকর্ড

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৩ বার পড়া হয়েছে /

মালয়েশিয়ায় মুক্তির প্রথমদিনই রেকর্ড সৃষ্টি করেছে অনন্ত-বর্ষা অভিনীত ‘দিন: দ্য ডে’ চলচ্চিত্রটি। গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি চলচ্চিত্র দেশটিতে আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়।

জানা যায়, এদিন বিদেশের মাটিতে বাংলা চলচ্চিত্রটি দেখতে জড়ো হয়েছিলেন শত শত প্রবাসী বাংলাদেশি। কুয়ালালামপুর টুইন টাওয়ারের ‘টিজিভি সিনেমা’য় এক সাথে ৮টি স্কিনে প্রদর্শন করা হয়, যা মালয়েশিয়ার যে কোনো চলচ্চিত্রের রেকর্ড ভঙ্গ করেছে।

শুধু কুয়ালালামপুরেই নয়, দেশটির বিভিন্ন প্রদেশের ১৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘দিন: দ্য ডে’। যার মধ্যে সেলাংগর, জহুর বারু, কেদাহ, কেলান্তান, মালাক্কা, সেরেম্বান, পাহাং, পেনাং উল্লেখযোগ্য।

এছাড়া আগামী রবিবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় ৫টা ২০ মিনিটে জহুর বারুর সিটি স্কয়ারের এম এম সিনেপ্লেক্সে দর্শকদের সাথে স্বশরীরে উপস্থিত থেকে চলচ্চিত্র দেখবেন অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD