শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৬ বার পড়া হয়েছে /

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হওয়ার শঙ্কা রয়েছে। গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টির কারণে সমুদ্রে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া। তিনি বলেন, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এবং সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

কক্সবাজার সমুদ্রসৈকতে দায়িত্বরত বিচকর্মী মাহাবুব আলম বলেন, ‘সতর্ক সংকেত শোনার পরপরই আমরা পর্যটকদের পানির গভীরে না যেতে সচেতন করছি। সৈকতের প্রতিটি পয়েন্টে মাইকিং করা হচ্ছে। সেই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সজাগ রয়েছি। আশা রাখছি, দ্রুত সংকেত কেটে যাবে। এবং পর্যটকরা আবারও সমুদ্রস্নানে মেতে উঠবে।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD