বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

বাংলাদেশের কাছে হেরে নেপাল কোচের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৭২৫ বার পড়া হয়েছে /

ইতিহাস গড়েছেন বাংলাদেশের মেয়েরা। কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ৩–১ গোলে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। আর এই হারের ধাক্কা সামলাতে না পেরে পদত্যাগ করেছেন নেপাল নারী দলের কোচ কুমার থাপা। দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ হওয়াতেই পদ ছাড়ছেন বলে জানিয়েছেন তিনি।

দশরথ স্টেডিয়ামের ফাইনালে শামসুন্নাহার জুনিয়রের গোলে প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর জোড়া গোলে বাংলাদেশের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন কৃষ্ণা রানী সরকার।

এবার আসরে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টে ২৩ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন। নিজেদের জালে বল আলিঙ্গন করেছেন মাত্র একবার। সেটি আবার আজকের ফাইনালে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD