মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

বিয়িয়ানি খেতে চান বিটিএস’র জিমিন

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৫ বার পড়া হয়েছে /

বিরিয়ানি খেতে চান বিটিএস সদস্য জিমিন, আর তাতেই উন্মাদনায় মেতেছে এই আইডলের ভারতীয় ভক্তরা। সম্প্রতি কোরিয়ান অ্যাপ ‘উইভার্স’ এ বিরিয়ানি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন বিটিএস এর জনপ্রিয় এ সদস্য।
উইভার্স হচ্ছে ভক্তদের সঙ্গে সংগীত তারকাদের যোগাযোগের একটি প্ল্যাটফর্ম। সেখানেই সম্প্রতি এক পোস্টে ‘কী খাওয়া যায়’ সে ব্যাপারে ভক্তদের থেকে পরামর্শ নিচ্ছিলেন জিমিন। সেই পোস্টেই অসংখ্য ভক্তের মধ্যে রিফা নামে এক ভক্ত জিমিনকে বিরিয়ানি খাওয়ার পরামর্শ দেন। পরামর্শের প্রতিক্রিয়ায় জিমিন তার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসতে বলেন রিফাকে।

রিফা জিমিনকে লিখেছিলেন, ‘আপনি বিরিয়ানি খেতে পারেন, এর স্বাদ দারুণ!’ জিমিন রিপ্লাইয়ে লেখেন, ‘ওহ, এ তো দেখছি ভারতীয় খাবার। আশা করি, কেউ আমার জন্য এ খাবারটি তৈরি করে দেবে।’

জিমিনের বিরিয়ানি খেতে চাওয়া নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই, বিশেষ করে ভারতীয় ভক্তদের মাঝে এই উন্মাদনা অপেক্ষাকৃত বেশি। জিমিন বিরিয়ানি সম্পর্কে জানেন এটিই বড় কথা বলে মনে করছেন তার ভক্তরা।

সম্প্রতি, বিটিএস কিছু সময়ের জন্য নিজেদের একক ক্যারিয়ারের দিকে মনোযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। শীঘ্রই বুসান এক্সপো কনসার্টে পারফর্ম করবে বিটিএস।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD