বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

সাবিনাদের ছাদখোলা বাস যখন যে পথে

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৪ বার পড়া হয়েছে /

সমস্ত প্রস্তুতি সম্পন্ন। সাফ জয়ী নারী দলকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করেই নেওয়া হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। কখন, কোন পথে বিজয়ী দলকে বাফুফে ভবনে নেওয়া হবে, সবকিছুই চূড়ান্ত করা হয়েছে যুব ও ক্রীড়া আয়োজিত সভায়।

প্রথম বারের মতো নারী সাফ জয়ী বাংলাদেশের নারী দল নেপাল থেকে বিজয়ীর বেশে দেশের মাটিতে পা ফেলবে বেলা ১টা ৫০ মিনিটে। বিমান থেকে নামার পর প্রথমেই বিজয়ী সাবিনা-সানজিদাদের অভ্যর্থনা জানাবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাফুফে কর্তারা যৌথভাবে বিজয়ীদের বরণ করে নেবেন।

তাদের বরণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তার সঙ্গে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ অন্যরা। উপস্থিত থাকবেন বাফুফের কর্তারাও। তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বিমানবন্দরে যাবেন না। তিনি বাফুফে ভবনেই অপেক্ষা করবেন সাবিনা-স্বপ্ন-কৃষ্ণাদের বরণ করে নেওয়ার জন্য।

বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পর সবাইকে মিষ্ঠিমুখ করানো হবে। এরপর ছোট্ট একটা সংবাদ সম্মেলন। তারপর বিমানবন্দর থেকে বেরিয়ে খেলোয়াড়েরা এক এক করে উঠবেন তাদের জন্য অপেক্ষমান ছাদখোলা বাসে। এরপর ছাদখোলা বাস বিজয়ীদের নিয়ে ছুটবে বাফুফে ভবনের লক্ষ্যে।

বাসের গতিপথ হবে বিমানবন্দর থেকে কাকলি, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় স্মরণী। সেখান থেকে তেজগাও, মগবাজার, মৌচাক, মালিবাগ, কাকরাইল, আরামবাগ, মতিঝিল হয়ে বাফুফে ভবন। যেখানে বরণঢালা হাতে দাঁড়িয়ে থাকবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD