শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

১১ বছর পর ঝিনাইদহ পৌরসভায় নতুন পরিষদ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৮০ বার পড়া হয়েছে /

ঝিনাইদহ পৌরসভার নব-নির্বাচিত মেয়র কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩ অক্টোবর) দুপুরে পৌর মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক ইয়ারুল ইসলাম সকল দায়িত্ব বুঝে দেন। এ সময় নব-নির্বাচিত মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘ ১১ বছর পর ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১১ সেপ্টেম্বর। এর আগে গতকাল রবিবার (২ অক্টোবর সকাল ১০টায় নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী ও অতিরিক্ত কমিশনার (রাজস্ব) মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলগণদের ফুলের শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার। এসময় উপস্থিত ছিলেন মেয়র সমর্থিত নেতাকর্মীরা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD