শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চুক্তিভিত্তিক চাকরির সুযোগ

আজকের পোস্ট ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১৮৭ বার পড়া হয়েছে /

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বাংলাদেশে।বাংলাদেশে ন্যাশনাল কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ দেবে সংস্থাটি। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৯ অক্টোবর।পদের নাম: ন্যাশনাল কনসালট্যান্ট—এএমআর অ্যাডভোকেসি ক্যাম্পেইনপদসংখ্যা: অনির্ধারিত

 

যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন, ফার্মেসি, কমিউনিকেশন বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রিসহ পাবলিক হেলথ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অ্যান্টিমাইক্রোবায়াল রেসিস্ট্যান্স কনটেইনমেন্ট/ গণযোগাযোগ বা অ্যাডভোকেসিতে প্রশিক্ষণ থাকতে হবে। সরকারি বা কোনো উন্নয়ন সংস্থায় এএমআর সংশ্লিষ্ট কাজ বা পাবলিক হেলথ অ্যাডভোকেসিতে কমপক্ষে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।

 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

 

কর্মস্থল: ঢাকা

 

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৫৩ হাজার ৬৯৫ টাকা। এ ছাড়া ইনস্যুরেন্স, ছুটিসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা রয়েছে।যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীদের ডব্লিউএইচওর ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD