রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

কেউ ডিবির নাম ব্যবহার করলে আপনারা চ্যালেঞ্জ করবেন: হারুন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৯৩ বার পড়া হয়েছে /

কেউ যদি ডিবি পরিচয় দেয় তাহলে তাদের আইডি কার্ড দেখতে চাওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন ডিবি প্রধান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।আজ রবিবার (৯ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সম্প্রতি রাজধানীর উত্তরা ও যাত্রাবাড়ী থেকে দুজনকে ডিবি পুলিশ পরিচয়ে উঠিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, জিডি করতে গেলে তাদের ঘুরিয়ে জিডি করতে বলা হয়। বলা হয়, তারা বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন- এই মর্মে জিডি করুন।এ বিষয়ে ডিবির বক্তব্য জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, জনগণের কাছে অনুরোধ থাকবে, কেউ যদি ডিবি পরিচয় দেয় তাহলে তাদের আইডি কার্ড দেখতে চাইবেন। ডিবির প্রতিটি টিমের কাছে বলা আছে যে যে এলাকায় অভিযান পরিচালনা করবেন চাহিবা মাত্র কার্ড প্রদর্শন করবেন। কিন্তু আমরা ইদানিং এটাও শুনেছি, ডিবি পরিচয় দিয়ে অনেকে অনেককে ধরে নিয়ে আসছেন। পরে আমাদের কাছে আসলে অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাইনি। আমরা যখন খোঁজাখুঁজি করে পাইনি, তখন মনে করেছি কেউ ডিবি পরিচয় দিয়ে তাদের তুলে নিয়ে গেছে।‘শুধু এটুকু বলতে চাই, আমরা স্বচ্ছ। কোথাও কোনো এলাকায় কেউ ডিবির নাম ব্যবহার করলে আপনারা চ্যালেঞ্জ করবেন। আইডি কার্ড দেখাতে না পারলে তখন আপনারা যা করবার তা করবেন।’তিনি বলেন, হ্যাঁ আমাদের কাছে তথ্যটা এসেছে, ডিবির নাম বলে মানুষজনকে তুলে নেওয়া হচ্ছে। ডিবি যখন অভিযান পরিচালনা করে তখন সঠিক তথ্য দিয়েই অভিযান পরিচালনা করে। ডিবির নাম যেন কেউ ব্যবহার না করতে পারে সেজন্য আমরা যেমন অত্যাধুনিক আইডি কার্ড তৈরি করেছি, তেমনি কিউআর কোড সম্বলিত নতুন পোশাকও সংযুক্ত করেছি। এগুলো যদি আমাদের কাছে না থাকে তাহলে মনে রাখতে হবে ডিবির নাম কেউ ব্যবহার করছে। আর যাত্রাবাড়ীতে আমরা কোনো অভিযান পরিচালনা করিনি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD