মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

পুলিশকে কামড়ে হ্যান্ডকাপসহ পলায়ন: ১৭ দিন পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৯১ বার পড়া হয়েছে /

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশকে কামড় দিয়ে হ্যান্ডকাপসহ পলায়নের ১৭দিন পর মাদক কারবারি ইসমাইল হোসেন ওরফে বয়াতিকে (৪৫) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।  গতকাল শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাইয়েরটেক এলাকা থেকে মাদক কারবারি বয়াতিকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয় তার সহযোগীরা। এ ঘটনার পর ওই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে বয়াতির বেশ কয়েকজন স্বজনকে আটক করা হয়। ওই ঘটনার ১৭দিন পর বয়াতিকে তথ্য প্রযুক্তির সহযোগিতায় গ্রেপ্তার করা হয়।  বয়াতি উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাইয়ের টেক এলাকার আলী আজমের ছেলে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD