শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পেলো ইতালি

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২০৩ বার পড়া হয়েছে /

ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন জর্জিয়া মেলোনি। বেছে নিয়েছেন মন্ত্রিসভার সদস্যদেরও। আজ শনিবার (২২ অক্টোবর) দেশটির স্থানীয় সময় সকালে নতুন সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবে। এরপর আগামী সপ্তাহে পার্লামেন্টের উভয় কক্ষে আস্থা ভোটের মুখোমুখি হবে তারা।এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার পেতে যাচ্ছে ইতালি। মেলোনির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী দল ব্রাদার্স অব ইতালি, সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির ফোরজা ইতালিয়া ও মাত্তেও সালভিনির লিগের সাথে জোট বেঁধে গত মাসের জাতীয় নির্বাচনে জয় পায়।নতুন সরকার ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাঘির নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রশাসনের স্থলাভিষিক্ত হবে। দ্রাঘি প্রধানমন্ত্রী হিসেবে তার শেষ দায়িত্বের একটি পালন করতে গতকাল শুক্রবার (২১ অক্টোবর) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে যোগ দিয়েছিলেন।শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে ঘোষিত মেলোনিকে কঠিন সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মন্দার হুমকি, জ্বালানির দাম বৃদ্ধি ও ইউক্রেন যুদ্ধকে ঘিরে একটি ঐক্যফ্রন্ট গঠন করা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD