শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

জয় দিয়ে লঙ্কানদের সুপার টুয়েলভ মিশন শুরু

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২০৭ বার পড়া হয়েছে /

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের মিশন জয় দিয়ে শুরু করেছে শ্রীলঙ্কা। আজ রবিবার (২৩ অক্টোবর) মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে এশিয়া চ্যাম্পিয়নরা।এদিন, হোবার্টের বেলেরিভ ওভালে আইরিশদের দেয়া ১২৯ রানের লক্ষ্য ৩০ বল ও ৯ উইকেট হাতে রেখেই টপকে যায় শ্রীলঙ্কা। খেলার শুরুতে আয়ারল্যান্ড বোলারদের কচুকাটা করেন শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিস। ৪৩ বলে ৬৮ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে জিতেছেন ম্যাচসেরার পুরষ্কার।এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটাই ভালো হয়নি আয়ারল্যান্ডের। দলীয় ২ রানেই বিদায় নেন অধিনায়ক ব্যালবার্নি। আজ নিজেকে মেলে ধরতে পারেননি ৩ নম্বরে নামা লরকান টাকার। ১১ বলে ১০ রান করে ফিরেছেন থিকশানার বলে বোল্ড হয়ে। এরপর ২৫ বলে ৩৪ রান করে ধনঞ্জয়ার বলে আউট হন স্টার্লিং। দুর্দান্ত ফর্মে থাকা কার্টিস ক্যাম্ফারও ৪ বল খেলেই সাজঘরে ফিরলে চাপে পড়ে আয়ারল্যান্ড।জর্জ ডকরেলকে সঙ্গে নিয়ে চাপ কিছুটা কমানোর চেষ্টা করেন হ্যারি টেক্টর। ১৪ রান করে ডকরেল ফিরলে ভাঙে সে জুটিও। ব্যাট হাতে খুব মুন্সিয়ানা দেখিইয়েও ৫ রানের জন্য অর্ধশতক পাননি টেক্টর। ১৮ তম ওভারে আউট হয়েছেন বিনুরা ফার্নান্দোর বলে। এরপর আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। এতে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ১২৯ রান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD