মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা

২ হাজারের বেশি ইয়াবা মিলল শপিং ব্যাগে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২০৫ বার পড়া হয়েছে /

নোয়াখালীর সদর উপজেলা থেকে ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ শাহাদাত ইসলাম রবিন (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  রবিন উপজেলার নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম করিমপুর এলাকার আব্দুর রহিমের ছেলে।  আজ সোমবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি রবিনকে আটক করে সুধারাম থানা পুলিশ। পরে তার হাতে থাকা কাপড়ের শপিং ব্যাগ তল্লাশি করে ২ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ১৫ হাজার টাকা। তিনি আরো বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD