সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

নোয়াখালীতে অস্ত্র-গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৬৫ বার পড়া হয়েছে /

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আক্তার হোসেন (২২) উপজেলার ১১ নং দূর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডরে আক্তার সোবাহানের বাড়ির সাখাওয়াত হোসেনের ছেলে।আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ১১ নং দূর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের এক‌টি দল লক্ষ্মীনারায়ণপুর গ্রামে অভিযান চালায়। এসময় দেশীয় দেশীয় তৈরি ধারালো ৩টি লম্বা কিরিচ, ৪টি লম্বা ছোরা, ২টি চাপাতি, ১টি লোহার রড, ১টি এসএস লম্বা ফাইভ, ১টি প্লাস, ১টি হকস্টিক, ১টি হাতল যুক্ত ছাতার পাইপ, ১টি ওজন পরিমাপ করার যন্ত্র, ও ৫০০ গ্রাম গাঁজাসহ এক তাকে গ্রেপ্তার করা হয়।নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD