রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ছেলের মরদেহ দেখতে এসে বাবার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৮৩ বার পড়া হয়েছে /

যশোরের ঝিকরগাছায় ছেলের মরদেহ দেখতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জামাল হোসেন (৬৮)।আজ শনিবার (১২ নভেম্বর) ৬টার দিকে বাড়ি থেকে নোয়ালি গ্রামে ব্যাটারিচালিত ভ্যানে যাওয়ার সময় গদখালী বাজারে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।জানা গেছে, আহতাবস্থায় যশোর জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হলে আজ সকাল ৯টার দিকে তিনি মারা যান।নিহত জামাল হোসেন বেনাপোলের কাগজপুকুর গ্রামের বাসিন্দা।স্বজনরা জানান, জামাল হোসেনের বড় ছেলে জিয়ার শ্বশুরবাড়ি ঝিকরগাছা থানার নোয়ালি গ্রামে। জিয়া সেখানে পরিবারসহ বসবাস করতেন। গতকাল শুক্রবার (১১ নভেম্বর) রাতে হার্ট অ্যাটাকে জিয়ার মৃত্যু হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD