বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

যুক্তরাষ্ট্রে তিন ফুটবলারকে গুলি করে হত্যা

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৬৪ বার পড়া হয়েছে /

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ায় বন্দুক হামলায় তিন ফুটবলার নিহত এবং দুজন আহত হয়েছে।মঙ্গলবার (১৫ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এ ঘটনায় অভিযুক্ত হামলাকারীকে আটক করা হয়েছে। তাঁর নাম ক্রিস্টোফার ডার্নেল জোনস জুনিয়র। ২২ বছর বয়সী এই যুবক একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র।জানা গেছে, নিহত তিনজনই ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের সদস্য। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সোমবার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস বাতিল করা হয়েছে।নিহতরা হলেন দ্বিতীয় বর্ষের ছাত্র ডেভিন চ্যান্ডলার, চতুর্থ বর্ষের ছাত্র ডিশন পেরি এবং তৃতীয় বর্ষের ছাত্র লাভেল ডেভিস।এর আগে, স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় শিক্ষার্থীদের বহনকারী বাসে গোলাগুলির এ ঘটনা ঘটে।পুলিশ বলছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি পার্কিং গ্যারেজে বাসটি টেনে নিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা করা হয়। একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা ও হ্যান্ডগান ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD