শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

অবশেষে ঢাকায় পা রাখলেন নোরা

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১৯৪ বার পড়া হয়েছে /

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকার পা রাখলেন বলিউড সুপারস্টার নোরা ফাতেহি। আজ শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এ অভিনেত্রী।সব বাধা পেরিয়ে উইমেন লিডারশিপ কর্পোরেশনের আমন্ত্রণে ঢাকায় এসেছেন তিনি। আজ সন্ধ্যায় অংশ নেবেন উইমেন লিডারশিপ কর্পোরেশন আয়োজিত গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২-এ।এছাড়া ডকুমেন্টারির শুটেও অংশ নেবেন নোরা ফাতেহি। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। দর্শকের জন্য গেট ওপেন হবে বিকেল ৪টায়।অনুষ্ঠানে অংশ নিতে চাইলে অন স্পট রেজিস্ট্রেশন করেও দর্শক অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। এছাড়া এতে অংশ নেবেন বাংলাদেশের সেলিব্রেটিরাও।ঢাকায় অবস্থানের সময় তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে থাকবেন। নির্ধারিত প্রোগ্রাম শেষ করে আগামীকাল শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ছাড়বেন বলিউডের ‘গরমি গার্ল’ খ্যাত নোরা ফাতেহি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD