রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ধলেশ্বর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৪৫ বার পড়া হয়েছে /

সাভারের ধলেশ্বরী নদী থেকে আরিয়ান আহমেদ (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ।আজ শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে হেমায়েতপুরে অবস্থিত সিংগাইরের ভাষা শহিদ রফিক সেতুর নিচ থেকে এ লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে আরিয়ান আহমেদ ভাষা শহীদ রফিক সেতুর মাঝ বরাবর থেকে বংশীতে লাফিয়ে পড়েন তিনি।আরিয়ান মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ধল্লা ইউনিয়নের ফুড নগর খান পাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং তিনি নবীনগর সেনা শপিং কমপ্লেক্সে মার্কেটিং এ চাকরি করতেন।এ সময় আরিয়ানের সাথে ছিলেন তার তিন বন্ধু, রবিউল ,ইয়াসিন ও সবুজ।মৃত যুবকের বন্ধুরা গণমাধ্যমকে জানায় যে, আরিয়ান আহমেদ তাদেরকে ভাষা শহীদ রফিক সেতুর উপরে দেখা করতে আসার কথা বলে নিয়ে আসেন। পরে তাদের সামনেই লাফিয়ে পড়েন তিনি।তারা আরও জানান, গতকাল আরিয়ানের প্রবাসী মা তাকে গালাগালাজ করে। যার কারণেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে তাদের ধারণা।উল্লেখ্য, আরিয়ান নদীতে লাফিয়ে পড়ার পরপরই তার বন্ধুরা ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে সিংগাইর পুলিশ চলে আসে। এরপর পুলিশ ফায়ার সার্ভিস ও ডুবরী দলকে খবর দিলে দীর্ঘ পাঁচ অক্লান্ত পরিশ্রমের পর নিখোঁজ আরিয়ানের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD