রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১৬৫ বার পড়া হয়েছে /

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।নিহত শাবনুর বেগম (৩০) তমরদ্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তমরদ্দি গ্রামের কামাল উদ্দিনের বাড়ির রাসেদ উদ্দিনের স্ত্রী।আজ শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের দক্ষিণ তমরদ্দি গ্রামের কামাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় ইউপি সদস্য শেখ নুরুজ্জামান ছুকু নিহতের শ্বশুরের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, শুক্রবার ভোররাতে গৃহবধূ শাবনুর ঘরের পাশে পুকুর ঘাটে গোসল করতে যায়। গোসল করে ঘরে ফেরার পথে তিনি ভয় পেয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা গ্রাম্য চিকিৎসক নিয়ে আসে। একপর্যায়ে সকাল ৮টার দিকে গ্রাম্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হাতিয়া তমরদ্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সৌরভ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মা-বাবা বলছে তাদের কোনো অভিযোগ নেই। তাদের মেয়ে কিছু দিন আগে থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD