রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

সাভারে সেটেলমেন্ট অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২৪৫ বার পড়া হয়েছে /

ঢাকার সাভার উপজেলার ভূমি ডিজিটাল জরিপের সরকারি সেটেলমেন্ট অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল শনিবার (১৯ নভেম্বর) রাত আটটার দিকে হেমায়েতপুর আলমনগর এলাকায় উপজেলা সেটেলমেন্ট অফিসের তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে আনোয়ার হোসেন নামে ওই অফিসের এক নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাতে সেটেলমেন্ট অফিসের তৃতীয়তলা থেকে ধোঁয়া বের হতে দেখেন নিরাপত্তাকর্মীরা। পরে তারা ফায়ার সার্ভিস খবর দিয়ে স্থানীয় উৎস থেকে পানি নিয়ে অফিসের ভেতরে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে যান। এ সময় অগ্নিকাণ্ডে অফিসের ভেতরে থাকা আনোয়ার নামের অপর এক নিরাপত্তাকর্মী দগ্ধ হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।বিষয়টি নিশ্চিত করে চামড়া শিল্প নগরী ফায়ার সার্ভিসের সাব-অফিসার শরিফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ছাড়াও ঘটনাস্থল থেকে এক নিরাপত্তাকর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে আগুনে অফিসের অনেক নথিপত্র পুড়ে গেছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD