সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

সাভারে বৃদ্ধা হত্যাকান্ড: ভাড়াটে খুনিসহ পরিকল্পনাকারী গ্রেপ্তার

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২০৭ বার পড়া হয়েছে /

সাভারে চাঞ্চল্যকর বৃদ্ধা হত্যাকান্ডের ঘটনায় ভাড়াটে খুনিসহ পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।গত ২৮ শে জুন সাভারে নিজ বাস ভবনে এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করে পুলিশ।বাসা ভাড়া নেওয়ার ছলে হাজেরা খাতুন (৭৩) কে হত্যা করে পালিয়ে যায় বোরকা পরিহিত এক নারী। ক্লুলেস সেই হত্যাকান্ডের কোন কুল কিনারা না হওয়ার হতাশায় ছিলো নিহত নারীর পরিবারের সদস্যরা।গত ৬ মাস ধরে পিবিআই,ডিবি, র‍্যাব ও সাভার মডেল থানা পুলিশ সদস্যরা সিসিটিভি একটি ফুটেজের এক নারীর বোরকা পরা ছবির সূত্র ধরে আসামি সনাক্তের কাজ করতে থাকে। গত মঙ্গলবার ৬ ডিসেম্বর তথ্য প্রযুক্তির সাহায্যে একটি কলের সূত্র ধরেই সেই বোরকা পরা নারীর সন্ধান পায় সাভার মডেল থানা পুলিশ।সাভার পৌর এলাকায় ডগরমোড়া হাফিজ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে বোরকা পরা নারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সাভার মডেল থানার উপ-পরিদর্শক হাসান সিকদার।বুধবার সকালে সাভার মডেল থানায় হলরুমে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি সংবাদ সম্মেলনে জানান সাভার পৌরসভার ৩নং ওয়ার্ডের বিনোদবাইদ এলাকার গত ৬ মাস আগে খুন হওয়া হাজেরা বেগমের হত্যা ঘটনার মূল আসামি মমতাজ পারভীন (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে।তিনি আরও জানান, এই হত্যার ঘটনা কি কারনে ঘটলো ও আরও কেউ জড়িত আছে কি না এখনও কিছু জানা যায়নি। কিন্ত তাদের কাছে কিছু তথ্য দিয়েছেন মমতাজ পারভীন। তাদের গ্রেফতারের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। মমতাজ পারভীন কে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে নিহত নারীর খোয়া যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।বুধবার দুপুরে আদালতে পাঠানো হলে খুনি মমতাজ পারভীন হত্যার বিষশে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বলেন, তাকে ২০ হাজার টাকা দিয়ে হাজেরা খাতুন কে হত্যার জন্য ভাড়া করে ছিলেন সাভার অন্ধমার্কেটে মোবাইল সার্ভিসের দোকানের মালিক শহিদুল।সাভার মডেল থানার উপ-পরিদর্শক হাসান সিকদার বলেন, মমতাজ পারভীনের স্বীকারোক্তি অনুযায়ী শহিদুল(২৫) কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।হাসান সিকদার আরও জানান, এই হত্যা মামলার ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে তাদের গ্রেফতার করলেই আসল হত্যা রহস্য উদঘাটন হবে। পুলিশ আরও জানান আসামী শহিদুলের দুই দিনের রিমান্ড শেষে রবিবার দুপুরে আদালতে পাঠানো হলে আদালত জেলহাজতে প্রেরণ করে শহিদুলকে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD