মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জে ইটভাটা গিলছে ফসলি জমি, উদাসীন প্রশাসন

সোহেল মিয়া, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২২০ বার পড়া হয়েছে /

কিশোরগঞ্জের নিকলী সদর ইউনিয়ন কুর্শা হাওর সহ পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নে কৃষিজমির উপরিভাগের মাটি ব্যবহার করা হচ্ছে ইটভাটায়। এ কারণে ফসলি জমির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এলাকার প্রভাবশালীর তিনটি ইটভাটা প্রায় এক যূগ ধরে অবৈধভাবে কৃষি জমির মাটি দিয়ে ইট প্রস্তুত করা হয়। ইট তৈরির কাঁচামাল হিসেবে এঁটেল ও দোআঁশ মাটি ব্যবহার করা হয়। ওই মাটি স্থানীয় কৃষিজমি থেকে নেওয়া হচ্ছে। যার কারণে যে জমিতে ধান একর প্রতি উৎপন্ন হতো ৮০-৯০ মণ ধান সে জমিতে বর্তমানে একর প্রতি ৫০-৬০ মণ ধান হবে বলে ধারণা করছেন কৃষকরা।কৃষক আবদুল বাতেন বলেন, ‘জমিগুলোতে ইরি ও বোরো ধান করা হয়। প্রতিবছর ৮০-৯০ মণ ধান হলেও এখন ৫০-৬০ মণ হবে। আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। ইটভাটার মালিক অনেক প্রভাবশালী তাই প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। ওনারা ইচ্ছে মত যখন যার জমি থেকে ইচ্ছে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যায়।’তিনি আরও বলেন, ‘কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চুপ করিয়ে দেয়া হয়। ‘এ বিষয়ে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা পারভীনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমরা অবৈধ ভাবে ভেকু দিয়ে জমি থেকে মাটি কেটে নেয়ার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তবে এ ঘটনা সত্য হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD