সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

সাড়ে ৩ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৭৩ বার পড়া হয়েছে /

ঘন কুয়াশার কারণে নৌপথে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজীরহাট ফেরি চলাচল শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার পরে এই দুই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে পাঁচটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন আরিচা ঘাট কার্যালয়ের সহকারী ম্যানেজার আব্দুস সালাম। তিনি জানান, কুয়াশা কমে আসায় ফেরি চলাচল শুরু হয়েছে। অপেক্ষায় থাকা যানবাহন সিরিয়াল অনুযায়ী নদী পাড় করা হচ্ছে।প্রসঙ্গত, নদীতে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD