সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

বিজয় র‍্যালিতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৭৩ বার পড়া হয়েছে /

শরীয়তপুরের ডামুড্যায় প্রাইমারি বিদ্যালয়ের বিজয় দিবসের র‍্যালিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় লামিয়া (৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনায় ওই শিশু নিহত হয়েছেন। নিহত লামিয়া উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা এলাকার স্বপন মাঝির মেয়ে। তিনি ১০ নং চর ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বিজয় দিবসের র‍্যালির আয়োজন করে ১০নং চর ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়। সড়কে র‍্যালি শুরুর প্রস্তুতিকালে লামিয়ার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা উঠে যায়। ঘটনাস্থলে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন বলেন, শিক্ষার্থীদের নিয়ে র‍্যালির আয়োজন করছিলাম। শিক্ষার্থীদের র‍্যালিতে অংশগ্রহণ করার জন্য রাস্তায় দাঁড় করিয়েছিলাম। হঠাৎ অটো এসে লমিয়ার ওপর উঠে যায়। আমরা ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি।লামিয়ার বাবা স্বপন মাঝি বলেন, আমার আদর ধন চলে গেছে। ওর পরীক্ষা শেষ হলে আমাদের ঢাকা চলে যাওয়ার কথা। কিন্তু আর যাওয়া হল না।ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরীফুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD