মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

চুম্বনে বিশ্বকাপ, কোলে গোল্ডেন বল মেসির

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৮৫ বার পড়া হয়েছে /

অর্ধেক নয় পুরো বিশ্বই জয় করেছেন লিওনেল মেসি। নিজের লেখা মহাকাব্যে তিনিই মহানায়ক। এই গল্পের পরতে পরতে কেবল তারই পদাঙ্ক। মেসি কেবল নিজের ক্যারিশমা দেখাননি। দেখিয়েছেন কেমন করে জমে থাকা বারুদ ঘষে জ্বালাতে হয় আগুন।তরুণ এনজো ফার্নান্দেজ হয়েছেন সেরা উদীয়মান ফুটবলার। আলভারেজও করেছেন গোলের পর গোল। আর তার সবকিছুতেই জুড়ে ছিলেন মেসি।ভেঙে পড়া দলকে তিনি যেমন জীয়ন কাঠির ছোঁয়ায় জীবিত করেছেন। তেমন সতীর্থদের দিয়েছেন যোগ্য সঙ্গ। গোল পোস্টের কাছে গিয়ে মেসি সতীর্থর দিকে বলটা এগিয়ে দিতে একটুও দ্বিধা করেননি।আর পুরো বিশ্বকাপই তিনি খেলেছেন অঙ্ক কষে কষে। যখন যেটুকু দৌড়াতে হয়, তখন সেটুকু দৌড়েছেন।যখন হাঁটার তিনি হেঁটেছেন। তিনি বুঝিয়েছেন দৌড়ে উসাইন বোল্ট হওয়াই শেষ কথা নয়, দৌড়টা কতোটা কাজে লাগলো সেটাই বড় কথা।ফিফার গতি ট্র্যাকিং বলছিল হেঁটে হেঁটেই বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছেন মেসি। মানে তার গতি ছিল অনান্যদের চেয়ে কম। তবে ফাইনাল ম্যাচে কিন্তু ঠিকঠাকই দৌড়েছেন মেসি। যখন যেখানে দরকার, তখন সেখানেই তাকে পাওয়া গেছে। মেসির নিবেদন নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশই নেই।মহাকাব্যিক পথে তিনি হেঁটেছেন মহানায়রকের মতো। ট্রয় যুদ্ধের ময়দানে তিনি ক্ষিপ্র থাকলেও মাথা রেখেছেন শান্ত। উগ্রতার বসে কোথাও কোনো ভুল মেসি করেননি। তার মহাকাব্যে যেমন দক্ষতা আছে, তেমন আছে বিচক্ষণতাও।নির্ভুল চালে যুদ্ধ জয় করা মেসিকে দেখে মহাকাব্যও হয়তো মুগ্ধ হয়ে গেছে। মেসিকে কাছ থেকে দেখে হয় বিমোহিত হয়েছে স্বয়ং বিশ্বকাপও।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD