মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ইউএনওর পাশে বীর মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আসন

মোজাহিদ বাবু,জামালপুর
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১৭২ বার পড়া হয়েছে /

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে নির্দিষ্ট আসন নির্ধারণ করে দেয়া হয়েছে।বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর থেকে এ ব্যতিক্রমী কার্যক্রম চালু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা।জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের এমন ব্যতিক্রমী উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধারা।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন তাদের সম্মানে  জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমার পাশে বীর মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের জন্য নির্ধারিত একটি চেয়ার রাখা হয়েছে। বীর মুক্তিযোদ্ধারা হচ্ছে দেশের রত্ন ও রেমিট্যান্স যোদ্ধারা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার কারিগর।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD