মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৬৩ বার পড়া হয়েছে /

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ হোসেন (৪০) নামে এক রোহিঙ্গা নেতা (মাঝি) নিহত হয়েছেন।আজ সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বালুখালী ক্যাম্প ১৮ ইস্টে এ ঘটনা ঘটে।৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।মোহাম্মদ হোসেন ক্যাম্প ১৮ এর ব্লক-৮ এর মোহাম্মদ শফিকের ছেলে। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি (নেতা) হিসেবে দায়িত্বরত ছিলেন।নিহতের ছোট ভাই নুর হাশেম জানান, সকালে মোহাম্মদ হোসেন বাড়ির পাশে বসে ছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘাতকদের ধরতে কাজ করছে পুলিশ। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD