বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

এসেছিল চুরি করতে, খেয়ে গেলো ডিম ভেজে ভাত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১৬১ বার পড়া হয়েছে /

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ পার্ট-৩ গ্রামে সিঁধ কেটে বসতঘরে ঢুকে ডিম ভেজে ভাত খেয়ে গেছে চোরেরা। যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে গেছে ঘরে থাকা আপেল-কমলা। এমনটাই জানিয়েছেন বাড়ির মালিক রুহুল আমীন।রবিবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে তার বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। রুহুল আমীন পেশায় ঠিকাদার। ঢাকার উত্তরায় ঠিকাদারি ব্যবসা করেন।রুহুল আমীন বলেন, রবিবার দিনগত রাতে সিঁধ কেটে আমার বসতঘরে ঢুকে চোরেরা। এ সময় রান্নাঘরের গ্যাসের চুলায় তিনটি ডিম ভেজে ভাত খেয়েছে তারা। চুলার পাশে ফেলে রেখে গেছে ডিমের খোসা। ডিম রাখার পাত্রের কাছেই কিছু আপেল ও কমলা ছিল। যাওয়ার সময় সেগুলো নিয়ে গেছে তারা।তিনি আরও বলেন, চোর চক্রটি ঘরে ঢুকলেও আমার রুমে প্রবেশ করতে পারেনি। রান্নাঘর ও ডাইনিং রুম পর্যন্ত যাতায়াত করেছে। এজন্য মূল্যবান কোনও জিনিসপত্র নিতে পারেনি। তবে ডাইনিং রুমে থাকা একটি হাতঘড়ি, সওজি ব্র্যান্ডের দুটি ব্লটিংপেপার ও কিছু আপেল-কমলা নিয়ে গেছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD