সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

সাভারে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে /

সাভারে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। হেমায়েতপুর এলাকায় প্রায় পাঁআ শতাধিক মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। এ সময় ফখরুল আলম সমর বলেন, সারা দেশের মতো তেঁতুলঝোড়া ইউনিয়নে তীব্র শীতে অসহায় অনেক মানুষ কষ্ট করছে। শীতার্তদের শীতের প্রকোপ থেকে রক্ষা করতে প্রায় পাঁচ শতাধিক দরিদ্র ও বৃদ্ধ নারীকে শীতের কম্বল বিতরণ করেছি। জাতির পিতার সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার দারিদ্র ও ক্ষুদামুক্ত বাংলাদেশ গড়তে হলে জনপ্রতিনিধিদের যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাড়াতে হবে। তাই সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনকল্যাণমূলক কাজের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে স্থানীয় সরকারের অধীনস্থ উপজেলা পরিষদও জনগণের পাশে রয়েছে। তিনি আরও বলেন, শীতার্তদের শীত বস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD