মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

মানিকগঞ্জে দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে /

মানিকগঞ্জ সদর উপজেলার পৃথক দুটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে হেরোইন ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।আটকৃতরা হলেন-রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার কালিকাপুর খাগজানা এলাকার জাহাঙ্গীর আলম সুজনের স্ত্রী শেফালী বেগম (৩২), মানিকগঞ্জ সদর উপজেলার মৃত গিয়াজ উদ্দিনের ছেলে মো. আব্দুল জলিল (৪৭)।জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে এই দুইজন মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিলেন। শেফালী বেগমকে সদর উপজেলার বেতিলা এলাকার তেরদোনা থেকে ৫৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। অপরদিকে আব্দুল জলিলকে সদর উপজেলা পরিষদের দক্ষিণ পাশে রহমান কমার্শিয়াল সেন্টারর সামনে ফাঁকা জায়গা হতে ৩০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে। তাদের দুজনের কাছ থেকে উদ্ধারকৃত মাদকের আনুমানিক বর্তমান বাজার মূল্য তিন লক্ষ ষোল হাজার পাঁচশত টাকা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD