বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মোজাহিদ বাবু,জামালপুর
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে /

জামালপুরের মেলান্দহে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জাহিদ হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে পৌর শহরের চাকদহ সদারবাড়ি এ ঘটনাটি ঘটেছে। মৃত জাহিদ উপজেলার পৌর শহরের চাকদহ সদারবাড়ি গ্রামের আবুল কাশেম ও সাবেক মহিলা কাউন্সিলর জয়নব বেগমের ছেলে।নিহতের পরিবার ও স্থানীয়সূত্র জানায়-ক’দিন আগে জাহিদ ও ক’জন মিলে চুক্তিতে পৌর শহরের সড়কবাতির খুটি স্থাপনের কাজ নেয়। ঘটনার দিন খুটি স্থাপনের কাজে গেলে বিদ্যুতের মূল সংযোগ লাইন বন্ধ না করেই খুটি স্থাপন করতে থাকে। এক পর্যায়ে মূল লাইনের (এইচটি) ১১ কেভি তারের উপর খুটিটি পরে গিয়ে বিদ্যুতায়িত হয় জাহিদ।পরে স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষনা করে।এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD