বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১৬৫ বার পড়া হয়েছে /

পৃথক সড়ক দুর্ঘটনায় যশোরে কলেজ ছাত্র সহ ২ জন নিহত হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে,যশোর-মাগুরা মহা সড়কের পাঁচবাড়িয়া বেলতলায় করিম হোসেন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী বাসের চাকায় পিষ্টে নিহত হয়েছে।মনিরামপুর উপজেলার গরীব পুর চাঁন গ্রামের সড়কে সজীব হোসেন (১৯) নামে এক কলেজ ছাত্র মটরসাইকেলের সাথে ইজিবিইকের ধাক্কায় নিহত হয়েছে।নিহত করিম হোসেন সদর উপজেলার খাজুরা গ্রামের শাজাহান হোসেনের ছেলে।ও নিহত কলেজ ছাত্র সজীব হোসেন মনিরামপুর উপজেলার গরীবপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। এবং মনিরামপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তি হয়েছে।নিহত করিমের চাচা আব্দুল লতিফ জানান,আজ রোববার সকালে বাড়ি থেকে মটর সাইকেল যোগে সাগর ও করিম ট্রেনিং করার জন্য,যশোর আসছিল। সাগর মটরসাইকেল চালাচ্ছিল করিম পিছনে বসেছিল। যশোর মাগুরা সড়কের পাঁচবাড়িয়া বেলতলায় পৌঁছালে যশোর গামী সাতক্ষীরা এক্সপ্রেসের একটি বাস পিছন থেকে সজোরে ধাক্কা দেয়।এ সময় করিম মোটরসাইকেল থেকে পড়ে গেলে বাসের চাকা তার মাথার পিছনে চাপা দিয়ে চলে যায়। ও সাগর হোসেন রাস্তার পাশে পড়ে যাওয়ায় সুস্থ আছে। পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার করে করিম হোসেনকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস মৃত ঘোষণা করেন।অপরদিকে নিহত সজীব হোসেনের চাচাতো ভাই নূর মোহাম্মদ জানান রোববার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে মটরসাইকেল নিয়ে নিজের গ্রামের ভিতর ঘুরছিলো এসময় মটরসাইকেল পিছলে ইজিবাইকের সাথে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন বাসটিকে আটক করা সম্ভব হয়নি আইনগত অবস্থা প্রক্রিয়াধীন।মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সজীব হোসেনের নিহতের বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD