বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

যশোরে মানব পাচার মামলায় ১ নারী আটক

জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১৮১ বার পড়া হয়েছে /

যশোরে মানব পাচার মামলায় আটক করা হয়েছে রেহানা আক্তার (৪৭) নামপর এক নারীকে। গতকাল শনিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে সদেরর কচুয়া এলাকা থেকে রেহানাকে আটক করে পুলিশ। আটক রেহানা আক্তার সদর উপজেলার কচুয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী।এঘটনায় ভুক্তভোগী নারী মানব পাচারের অভিযোগে একটি মামলা (২৯/১৪.০১.২৩) করেছেন। মামলায় আসামি রেহানা আক্তার (৪৭) ও তার মেয়ে রুম্পা খাতুনসহ (২৬) অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করা হয়েছে।ভুক্তভোগী বাদী তার মামলার অভিযোগে বলেন, আমি অসহায় আমার বয়স যখন ছয়দিন তখন পারুল আক্তার নামে আমার পলক মা আমাকে দত্তক নিয়ে মানুষ করে। দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়ার পর ২০১৪ সালে সোহাগ নামে একটি ছেলের সাথে বিয়ে দেয়। সেখানে আমার একটি ছেলে সন্তান জন্ম হয়। এর পরে সোহাগ আমাকে তালাক দেয়। আমি আবার আমার পালক মায়ের কাছে যেয়ে আশ্রয় নেই। আসামিরা আমার পূর্বপরিচিত হওয়ায় আমাকে বৈধ ভাবে আড়াই লাখ টাকায় বিদেশ পাঠাবে বলে প্রলোভন দেখায়।এর মধ্যে ৪০ হাজার টাকাও দেই। ঘটনার দিন গত বছর ২৭ নভেম্বর ২০২২ সকাল ১১টায় রুপদিয়া বাসস্টান্ডের থেকে বাসে করে ঢাকায় নিয়ে যায়। ৩০ নভেম্বর রাতে বিমানে করে দুবাই নিয়ে একটি বাসায় তুলে সেখানে আমাকে ধর্ষণ করা হয়। এর পরে হোটেলে তুলে জোর করে আমাকে দিয়ে নিয়মিত দেহ ব্যাবসা করানো হতো। ২২ দিন পরে কৌশলে পালিয়ে দুবাই পুলিশের সহযোগিতায় উদ্ধার হয়ে দেশে আসি।এ বিষয়ে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, এঘটনায় মানব পাচারের মামলা হয়েছে। একজন নারী আসামিকে আটক করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD