মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

নেত্রকোণায় শিশু হত্যার রহস্য উদঘাটন

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি 
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে /

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় চাঞ্চল্যকর শিশু হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে হত্যার অভিযোগে বাবুল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন।পুলিশ জানায়, ১৬ জানুয়ারি পারিবারিক বিরোধের জের ধরে পূর্বধলার ছোছাউড়া গ্রামের শিশু শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহকে (৬) হত্যা করা হয়। পরে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার তদন্ত শুরু করে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।মূলত পারিবারিক বিষয়ে প্রতিহিংসা পরায়ন হয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানায় পুলিশ। প্রেস কনফারেন্সে নেত্রকোনা জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, শিশু হত্যার বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উন্মোচন করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD