সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

রং নাম্বারে প্রেম, দেখা করতে গিয়ে প্রেমিকার মৃত্যু

জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে /

রং নাম্বারে প্রেম, তারপর দুজন সিদ্ধান্ত নেয় দেখা করার। আর প্রথম দেখাটাই যে শেষ দেখা হবে সেটা জানতো না কিশোরী শ্রাবন্তি (১৮)।প্রেমিক মুন্না (১৮) এর সাথে দেখা করতে এসে মৃত্যু হলো তার। মৃত শ্রাবন্তি শার্শা উপজেলার টেংরালি গ্রামের আমজাদ আলীর মেয়ে। এবং কিশোর মুন্না চৌগাছা উপজেলার বাড়িয়ালি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।জানা যায়, সোমবার দুপুর ১ টার সময় দুই কিশোর কিশোরী দেখা করে ছুটিপুর বাজার জামতলার মোড়ে। দেখা হওয়ার পরে ছেলেটা মেয়েকে হোটেলে নিয়ে যেয়ে দুইটা সিঙাড়া খেতে দেয়। সিঙাড়া খাওয়ার কিছুক্ষণ পরে মেয়েটা অসুস্থ বোধ করে। পরে ছেলেটা একটা ভ্যানে করে ড্রাইভারের সহযোগিতায় ছুটিপুর প্রাইভেট ক্লিনিকে আনলে ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মেয়েটির সাথে থাকা মুন্নাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD