মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

নিকলীতে মসজিদের অর্থ আত্মসাৎ, সাবেক সভাপতি কারাগারে

সোহেল মিয়া, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৫৩৩ বার পড়া হয়েছে /

কিশোরগঞ্জের নিকলীতে একটি মসজিদের টাকা আত্মসাতের মামলায় মসজিদের সাবেক সভাপতিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওই সভাপতির নাম মো.আসমত আলী।বুধবার (২৫ জানুয়ারি) কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-৪ এর বিচারক মোহাম্মদ আশিকুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।মো. আসমত আলী নিকলী সদর ইউনিয়নের কামারহাটি গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। তিনি ২০১২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত স্থানীয় পুকুরপাড় জামে মসজিদের সভাপতি ছিলেন।সভাপতি থাকাকালীন মসজিদের ফান্ডের টাকা আত্মসাৎ করেছেন এই মর্মে গত বছরের ১৮ মে আসাদুজ্জামান নামের মসজিদ কমিটির এক সদস্য মো. আসমত আলীর বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন।মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত ১০ বছর পর্যন্ত সভাপতি ছিলেন তিনি। এই ১০বছর ছয় একরের বিশাল আয়তনের পুকুর পত্তন থেকে প্রায় ৭০ লাখ টাকাসহ কৃষিজমি পত্তন, দোকান ভাড়ার জামানত, দোকান ভাড়া, সিএনজি ও বাসস্ট্যান্ড ইজারা, গাছ ও ঘাস বিক্রি, পুরাতন মাদরাসাঘর ভাড়া, পরিত্যক্ত ঘর বিক্রি, গোরস্থান উন্নয়নের জন্য প্রাপ্ত অনুদান এবং বছরব্যাপী প্রাপ্ত অনুদান বাবদ আরও প্রায় ৫৯ লাখ টাকা মসজিদের আয় হয়। ইমাম ও মুয়াজ্জিনের বেতন এবং মসজিদ ও মসজিদের দোকানপাট সংস্কার বাবদ ব্যয় করেন ৩৩ লাখ টাকা। তার কাছে থাকা ৯৫ লাখ ৯৫ হাজার টাকা থেকে যায়।পরে আদালত ওই মামলার তদন্ত করার নির্দেশ দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কিশোরগঞ্জকে।পিবিআই তদন্ত করে গত বছরের ৭ নভেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন। পিবিআই এর তদন্ত প্রতিবেদনে মো.আসমত আলী ১৫ লাখ ২৬ হাজার ৫৯২ টাকা ১৫ পয়সা আত্মসাৎ করেছেন বলে উল্লেখ করা হয়।আদালত ওই মামলার অভিযোগ আমলে নিয়ে মসজিদের সাবেক সভাপতি আসমত আলীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন।এর প্রেক্ষিতে বুধবার (২৫ জানুয়ারি) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসমত আলী। কিন্তু আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবু সাইদ ইমাম মসজিদের সাবেক সভাপতি মো.আসমত আলী কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD