মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

সাভারে গাড়ি চাপায় রিক্সাচালক নিহত

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৮৬ বার পড়া হয়েছে /

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স ও ব্যাটারিচালিত অটোরিক্সার সংঘর্ষে সাভারে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলে রিক্সাচালকের মৃত্যু হয়। এছাড়াও একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা সবাই দুর্ঘটনাকবলিত রিক্সার যাত্রী ছিলেন। বর্তমানে তারা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি রয়েছেন।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রের (বিপিএটিসি) সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।তাৎক্ষণিকভাবে নিহত ও আহত কারোই বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত ব্যক্তি রিক্সার চালক এবং আহতদের মধ্যে বাবা-মা ও দুই জন শিশু। প্রত্যক্ষদর্শীরা বলেন, রাতে দুইটা বাচ্চাসহ একই পরিবারের চারজনকে নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা বিপিএটিসির সামনে ইউটার্ন নিয়ে সড়ক পার হতে গেলে ঢাকামুখী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স রিক্সাটিকে সজোরে ধাক্কা মারে। এতে অ্যাম্বুলেন্সের নিচে চাপা পরে ঘটনাস্থলে রিক্সাচালকের মৃত্যু হয়। রিক্সার যাত্রী আরেক নারীর দুই পায়ের উপর দিয়ে চালিয়ে অ্যাম্বুলেন্সটি দ্রুত গতিতে পালিয়ে যায়। অ্যাম্বুলেন্সটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছিলো। পরে আহতদের এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। আরেক নারীর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক। আহতদের স্বজনদের খবর পাঠানো হয়েছে।সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হাকিম বলেন, ইউটার্ন নিতে গিয়ে একটি রিক্সার সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই রিক্সাচালকের মৃত্যু হয়।আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অ্যাম্বুলেন্সটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি।অ্যাম্বুলেন্সটি সনাক্তের চেষ্টা করা হচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD