মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

সাভারে এ্যাকটিভ কোচিং সেন্টারের শুভ উদ্বোধন

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৮০ বার পড়া হয়েছে /

সাভারে এ্যাকটিভ কোচিং সেন্টারের শুভ উদ্বোধন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় সিরামিক্স বাজার (জে .কে গার্মন্টেস রোড )সংলগ্ন রশিদ সুপার মার্কেটে সাভারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে এ্যাকটিভ কোচিং সেন্টারের শুভ সূচনা অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, ঢাকা জজ কোর্ট,সাভার পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক মোল্লা,সাভার থানা তাঁতীলীগের সভাপতি মোঃ আবু সাঈদ ,সাভার থানা তাঁতীলীগ সদস্য মোঃ রতন হোসেন পিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।সাভারে প্লে থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মান সম্পন্ন পাঠদান করাই এ্যাকটিভ কোচিং সেন্টারের মূল লক্ষ্য। যেখানে, স্কুলে ভর্তি কোচিং চালু করা হয়েছে। সাভারে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা নিয়মিত পরিচালিত হবে এ্যাকটিভ কোচিং সেন্টার।এ্যাকটিভ কোচিং সেন্টারে আগত এক শিক্ষার্থী শ্রাবণী আক্তার ফাতেমা বলেন, এ্যাকটিভ কোচিং সেন্টারে এসে ফ্রি ক্লাস করার পর আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে টিচারদের বোঝানোর ধরণ এবং সেই সাথে তাদের অমায়িক ব্যবহার আমাদের মুগ্ধ করেছে। এজন্য আমি তো ভর্তি হবোই পাশাপাশি আমার ক্লাসমেটদেরও পরামর্শ দিবো তোমরাও ভর্তি হও।প্রতিষ্ঠানটির পরিচালক মুশফিকুর রহিম স্বপন বলেন, কোচিং ব্যবসা নয়, মান সম্মত শিক্ষা প্রদান করায় আমাদের লক্ষ্য।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD