সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

নির্বাচনে হার হিরো আলমের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২২ বার পড়া হয়েছে /

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে মাত্র ৯৫১ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।একতারা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৯ হাজার ৪৮৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে ২০ হাজার ৪৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।বুধবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন বগুড়ার উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এর আগে, সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমের মাধ্যমে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের উপনির্বাচনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- জাসদের সভাপতি সাবেক এমপি এ কে এম রেজাউল করিম তানসেন, স্বতন্ত্র প্রার্থী নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান কাজল, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন হিরো আলম, কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহীন মোস্তফা কামাল (লাঙ্গল), জাকের পার্টির আব্দুর রশিদ সরদার (গোলাপ ফুল), বাংলাদেশ কংগ্রেস পার্টির তাজ উদ্দিন মন্ডল (ডাব), অ্যাড. ইলিয়াস আলী (কলার ছড়ি) ও গোলাম মোস্তফা (দালান) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে ১১২টি কেন্দ্রে ইভিএমএ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার তিন লাখ ২৮ হাজার ৪৬৯ জন। এরমধ্যে কাহালু উপজেলায় ৯০ হাজার ৯৬৩ জন নারী ও পুরুষ ভোটার ৮৯ হাজার ৮৮০ জন। নন্দীগ্রামে ৭৪ হাজার ৪৭১ জন নারী ও পুরুষ ভোটার ৭৩ হাজার ১৫৫ জন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD