মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষা সফরের বাস দুর্ঘটনার শিকার

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি 
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে /

নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের একটি শিক্ষা সফরের বাস সেন্টমার্টিন যাওয়ার পথে চট্টগ্রাম থেকে কক্সবাজার সড়কের লোহাগড়ায় দুর্ঘটনার শিকার হয়েছে।তবে কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। আহত হয়েছেন কম বেশি সকলেই। বাসটি গতকাল বৃহস্পতিবার বিকাল পাঁচটায় নেত্রকোনা থেকে ছেড়ে যায় সেন্টমার্টিনের উদ্দ্যেশ্যে।আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম থেকে কক্সবাজার সড়কের লোহাগড়ায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কম বেশি সবাই আহত হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এলাকাবাসী।বাসে প্রায় ৫০ জনের মতো শিক্ষার্থী ছিলেন বলে নিশ্চিত করেছেন বিভাগের শিক্ষক অধ্যাপক আনিসুর রহমান আকন্দ। তিনি নিজেও কিছুটা আহত আছেন। সকলের চিকিৎসা নেয়া হচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD