শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

দুই দিনের সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে /

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে দুই দিনের সফরে ঢাকায় আসছেন। সফর শেষে আগামীকাল রবিবার (৫ ফেব্রুয়ারি) নিজ দেশে ফিরে যাবেন তিনি। তার এই সফরে কীভাবে বাংলাদেশ থেকে দ্রুত এবং আরও বেশি সংখ্যক কর্মী মালয়েশিয়া পাঠানো যায় সে বিষয়ে আলোচনা করা হবে।প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এ বিষয়টি নিশ্চিত করেছেন।প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এ বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, সফরকালে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করবেন।উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে মালয়েশিয়া। অনিয়মের অভিযোগে সেসময় কর্মী নিয়োগ বন্ধ করা হয়। পরে ২০২১ সালে সমঝোতা স্মারক সইয়ের পর গত আগস্ট থেকে আবার বাংলাদেশি কর্মী পাঠানো হচ্ছে মালয়েশিয়ায়। গত ছয় মাসে পৌনে ৩ লাখ কর্মীর চাহিদাপত্র এলেও ৬০ হাজারের মতো বাংলাদেশি যেতে পেরেছেন দেশটিতে।ড. আহমেদ মুনিরুছ সালেহীন জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে যেসব সমস্যা সামনে এসেছে সেগুলো নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হবে।রিক্রুটিং এজেন্সির সংগঠন বায়রার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, অন্যান্য দেশ থেকে মালয়েশিয়া যে প্রক্রিয়ায় কর্মী নিয়োগ করে, বাংলাদেশের ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে এ দাবি জানানো হয়েছে। তা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানাতে অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD