মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

বেলতায় জমে উঠেছে কুলের পাইকারি বাজার

জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে /

যশোর জেলার শার্শা উপজেলার বেলতলায় বাণিজ্যিক ভাবে গড়ে উঠেছে মৌসুমী ফলের বাজার। আম ও কুল মৌসুমে মুখরিত হয়ে ওঠে বেলতলার পাইকারি বাজার। প্রতিদিন এখান থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে এই সব মৌসুমী ফল।এই অঞ্চলের অর্থকারী ফসল হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে কুল, কোথাও কোথাও বরুই নামেও চেনে।যশোর জেলার শার্শা উপজেলা ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মাঠ জুড়ে চাষ হচ্ছে কুুল, দিনে দিনে অন্য কৃষকেরাও ঝুকছেন এই ফল চাষে।কুল চাষী শরিফুল ইসলাম জানান, গত দুই বছর দেশে করোনা ভাইরাস থাকার কারণে দাম কম থাকলেও, এবছরে মহামারি না থাকায় বেশি দামে বিক্রি করতে পেরে খুশি চাষীরা।বেপারী জিনারুল ইসলাম জানান, এবছর দেশে চাহিদা বেশি থাকায় আমরাও কুল কিনে ভালো দামে বেচতে পেরে খুশি।বেলতলা বাজারের আড়তদার গিয়াস উদ্দিন ও আবুল কালাম জানান, চাহিদা ও দাম ভালো থাকায় তাদের ব্যবসা ভালো যাচ্ছে। ব্যবসায়ীরা যেনো নির্বিঘ্নে ব্যবসা করতে পারে,এজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কামনা করছেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD