বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে /

টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ডভ্যান ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।নিহত বৃদ্ধ আব্দুল হালিম (৬০) কালিহাতী উপজেলার জোকারচর এলাকার বাসিন্দা।পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আব্দুল হালিম কাজের সন্ধানে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে বঙ্গবন্ধু সেতু গোলচত্ত্বরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অটোরিকশাটি জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আব্দুল হালিম নিহত হন। এ ঘটনায় আহত একজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD