বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ঝিকরগাছায় মানব পাচারের শিকারদেরকে শীতবস্ত্র উপহার

জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৪ বার পড়া হয়েছে /

যশোরের ঝিকরগাছায় উপজেলার পেন ফাউন্ডেশনের উদ্দ্যেগে মানব পাচারের শিকার ২৫ জন ভিকটিম ও তাদের সন্তানদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পেন ফাউন্ডেশনের হলরুমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।তিনি তার বক্তব্যে বলেন, শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণের মতো এমন মহতী উদ্যোগ শুধু মানবতা নয় বরং তাদের অধিকার রক্ষায় ঐকান্তিক প্রচেষ্টা। আর পেন ফাউন্ডেশন এই মহতী কাজ অত্যন্ত যোগ্যতার সাথে করে চলেছে। সংগঠনটির এই ধরনের নানামুখী কার্যক্রমের মাধ্যমে মানব পাচার তথা প্রত্যাগত ভিকটিমদের সার্বিক কল্যাণে বিশেষ ভুমিকা রাখছে। প্রতিষ্ঠানটির এমন উদ্যোগকে তিনি স্বাগত জানিয়েছেন।অনুষ্ঠানে পেন ফাউন্ডেশনের সভাপতি ও বিশিস্ট সাহিত্যিক মোঃ সফিয়ার রহমানের সভাপতিত্বে ও পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ’র সঞ্চালনার মধ্যদিয়ে প্রধান আলোচক ছিলেন রাইটস যশোর’র নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশরাফ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফ হোসেন স্বপন, রাইটস যশোরের ডেস্ক অফিসার মারুফা আক্তার, রাইটস যশোরের প্রোগ্রাম ম্যানেজার এস. এম আজহারুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মোঃ মোতাহারুল ইসলাম, পেন ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার আলফ্রেড মন্ডল সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ আয়োজনে সর্বমোট ২৭ জন ভিকটিমকে শীতের পোশাক ও তাদের সন্তানদের মাঝে উন্নতমানের খাবারসহ ড্রাইকেক বিতরণ করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD